ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই : হাসনাত আবদুল্লাহ

‘শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের ভূমিকা নেই’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।


ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, “হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।”


গত শনিবার দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‌“আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।”

ads
ads
ads

Our Facebook Page

↑